শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহিদদের অসম্মান করেছে ভারত: রিজভী

উপদেষ্টা রুহুল কবির রিজভী
উপদেষ্টা রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

৫ আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহিদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকালে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যেই ৫ আগস্টের দিন শেখ হাসিনা পালিয়ে গেলো সেদিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে এবং সেখানে শেখ হাসিনাকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হচ্ছে এটা সম্পূর্ণরুপে ভারতীয় নীত-নিরধারকদের পরিকল্পিত একটি বিষয়। গণবিপ্লবে যে দেড় হাজারের বেশি মানুষের জীবন চলে গেলো, তাদের রক্ত ঝরলো বাংলাদেশে, পালিয়ে যেতে বাধ্য হলো ফ্যাসিস্ট। তাকে পার্শ্ববর্তী একটি দেশ যেটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত সেই দেশে তাকে রাজনীতি করার সুযোগ দেয়া হচ্ছে। ওইদিন যেদিন ভয়ঙ্কর রক্ত ঝরানো বিপ্লব সাধিত হয়েছে। সেদিন তাকে বক্তব্যের সুযোগ দেয়া হচ্ছে। অর্থাৎ সেই শহিদদের প্রতি অপমান করার জন্যই এ সুযোগটা করে দেয়া হয়েছে।’

এসময় রিজভী বলেন, ‘দেশে জ্বালানি সংকটসহ ডেঙ্গু ও হাম প্রতিরোধে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে দেয়া তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী।’ কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একদল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!