আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে ডাকসুর উদ্যোগে একটি বিশেষ পারফর্মিং আর্ট ‘জুলাইয়ের পথ প্রান্তর’ পরিবেশনার আয়োজন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে পারফর্মিং আর্টের শিল্পীরা জড়ো হতে থাকেন।
আরও পড়ুন:
এসময় এই পরিবেশনার উদ্বোধন করে সাদিক কায়েম ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ প্রসঙ্গে বলেন, ‘জুলাই বিপ্লবের পর বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা খুবই অপ্রত্যাশিত।’
সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা সন্ত্রাস কায়েম করতে চায় সরকারকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় জুলাইয়ে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে।’
পরে পারফর্ম আর্টে অংশগ্রহণকারীদের নিয়ে র্যালির আয়োজন করে ডাকসু।




