আর তেলের আরেক মানদণ্ড ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম ৬ শতাংশেরও বেশি কমে প্রায় ৮০ ডলারে দাঁড়িয়েছে। গেল ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ ও হরমুজ বন্ধের জেরে অস্থিতিশীল বিশ্ব জ্বালানির বাজার। থেমে থেমে যুক্তরাষ্ট্র-ইরান হামলা-পাল্টা হামলায় জড়ানোয় প্রতি মুহূর্তে ওঠানামা করছে ব্যারেলপ্রতি জ্বালানির দাম।
এদিকে, সংকট কাটাতে সেপ্টেম্বরে দৈনিক তেল উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ব্যারেলে উন্নীত করার ঘোষণা দিয়েছে ওপেক প্লাস।





