প্রেস সচিব বলেন, ‘১৫ বছর দেশের মানুষ গুম খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।’
তিনি বলেন, ‘গত ১৫ বছর গুম–খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।’
সালেহ শিবলী বলেন, ‘দুটো বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না; দ্বিতীয় হলো তাবেদারির রাষ্ট্র তৈরি হবে না।’
প্রেস সচিব বলেন, ‘সকল ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে দেশ। রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



