স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
0

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুর ১২টায় তথ্য ভবনে এক প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘জুলাই নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে। জুলাইয়ের চেতনার উৎস বিন্দু হলো স্বাধীনতা।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের সমাজে যখনই অন্যায় এসে জনগণকে শোষণ করে, রক্তাক্ত করেছে তখনই স্বাধীনতার উজ্জ্বল চেতনা অনির্বাণ হয়ে ওঠে সমাজ।

জেআর