বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।’
‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকলো বিএনপি।





