নিহত মাহে আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার
বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।
আহতরা হলেন— বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। আহতদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা পথচারী মাহ আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অটোরিকশার ভেতরে আটকে পড়া চার যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বারাকা হাসপাতালে পাঠান।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’


 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)


