রাজধানীর মগবাজার, তেজগাঁও ও বাংলামোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোয় আজ (শনিবার, ২৫ জুলাই) এ অবস্থা দেখা যায়, গ্যাসের জন্য পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি।
অনেক চালক এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে গিয়ে সিরিয়াল দিচ্ছেন। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে নিয়মিত ট্রিপ দিতে পারছেন না তারা। অনেকের দিন কেটে যাচ্ছে শুধু গ্যাসের সন্ধানে। ফলে দৈনিক আয় কমে যাওয়ায় বাড়ছে দুশ্চিন্তা।
এদিকে, গ্যাস স্টেশন কর্তৃপক্ষ বলছেন, সরবরাহ ঘাটতির কারণে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত পাম্পে বসে থাকতে হচ্ছে তাদের। লাইনে গ্যাস না থাকায় ব্যবসায়িকভাবেও ক্ষতির মুখে পড়ছেন তারা। চালক ও গ্যাস স্টেশন কর্তৃপক্ষ দুই পক্ষই দ্রুত গ্যাস সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।





