বিক্রেতরা বলছেন, বৃষ্টিতে বেশিরভাগ সবজিক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ সংকটের কারণে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম।
বাজার ঘুরে দেখা যায়, ৩০ টাকার ঢেঁড়সের দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। এছাড়া চিচিংগা ৩০ থেকে ৪০ টাকা, করলা ৮০ টাকা, লাউ ৩৫ থেকে ৪০ টাকা পিস, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে, নাটোরের বাজারেও বেড়েছে সব ধরনের মাছের দাম। চাষের মাছের পাশাপাশি দেশিয় মাছের দামও ঊর্ধ্বমুখী।
বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি পুকুরে মাছ ধরা কম পড়ায় বাজারে দেখা দিয়েছে সংকট। তাই বাজারে বেড়েছে চাষের মাছের পাশাপাশি দেশি প্রজাতির মাছ। ফলে মাছ কিনতে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের।





