বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার সমর্থকরা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশী-সাদারা তুলেছেন নতুন দাবি, আবারও আয়োজন করতে হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পরই অনলাইনে প্রতিবাদ শুরু করেন আর্জেন্টিনার সমর্থকেরা।
বিশ্বের বৃহত্তম অনলাইন পিটিশন ও সামাজিক উদ্যোগের প্ল্যাটফর্ম চেঞ্জ ডট অর্গে গিসেলা সানচেজ নামে এক সমর্থকের করা আবেদনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন:
তাদের অভিযোগ, স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই ফিফার কাছে সেই সিদ্ধান্তগুলো পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা।
তবে আবেদনকারীরা রেফারির বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। শুধু বিতর্কিত সিদ্ধান্ত বা সমর্থকদের অসন্তোষের কারণে কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ ফিফার নিয়মে আছে কি না তা নিয়েও ফুটবল পাড়ায় শুরু হয়েছে কৌতূহল। ফিফার বিধি অনুযায়ী, কেবল খেলার আইন গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে বা ব্যতিক্রমধর্মী শৃঙ্খলাজনিত ঘটনা ঘটেছে, এমন প্রমাণ মিললেই ম্যাচ পুনরায় আয়োজনের বিষয়টি বিবেচনায় আসতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনার আবেদন কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আরও পড়ুন:
মজার বিষয়, এই বিশ্বকাপেই এমন ঘটনা প্রথম নয়। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে বিতর্কিত পেনাল্টির অভিযোগ তুলে ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে ৮২ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছিলেন ফ্রান্সের সমর্থকরাও। এছাড়া এই বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন সই করেছিলো লাখো মানুষ।
তবে সেই আবেদনও কোনো পরিবর্তন আনতে পারেনি। সবমিলিয়ে, আবেগে ভেসে সমর্থকদের স্বাক্ষর অভিযান চললেও বিশ্বকাপ ফাইনালের ফল বদলানোর মতো কোনো বাস্তব সম্ভাবনা আপাতত দেখছে না ফুটবল বিশ্ব।



