মাইলস্ট্রোন ট্র্যাজেডিতে সংহতি জানাতে দুই দিনের কর্মসূচি

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ছবি
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে দুই দিনের কর্মসূচি নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থলটি।

আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে ক্যাম্পাসে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়।

সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে হারানো বন্ধু ও স্বজনকে হারানোর বেদনার কথা। বিকেলে স্কুল শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণসভা। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন।

এছাড়া, দুর্ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাসহ মাইলস্টোনের মোট ১৬টি শাখায় এক দিনের ছুটি পালন করা হচ্ছে।

এএইচ