বুধবার (১৫ জুলাই) রাতে শুরু থেকেই শারীরিক শক্তি প্রয়োগ আর কথার লড়াইয়ে উত্তপ্ত ছিলো আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যেকার মহারণটি। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচে চিরশত্রু ইংলিশদের বিপক্ষে জয়ের পর বাধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে লিওনেল মেসির দল। উদযাপনের মাঝে 'লাস মালভিনাস সন আরহেনতিনাস' নামে এক ব্যানার হাতেও দেখা যায় আকাশী-সাদাদের। যার অর্থ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিক আর্জেন্টিনা। যুদ্ধ করে ফকল্যান্ড দখল করা ব্রিটিশ সরকার তাই চোটে যায় এই ঘটনায়।
খেলার মাঠে রাজনৈতিক স্লোগান, ব্যানার, ফেস্টুন আনা নিষেধ হওয়ায় তারা আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ জানায় ফিফার কাছে। নিয়ম অনুযায়ী, এই ঘটনার সাথে জড়িতদের আর্থিক শাস্তি অথবা নিষেধাজ্ঞাও দিতে পারে ফিফা।





