আজ (রোববার, ১২ জুলাই) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।
একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাদুর্গত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ারও আহ্বান জানান।
এমপি ফজলুল হক মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।





