প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ গ্রুপে চাকরির সুযোগ

চাকরির বাজার ও আকিজ বশির গ্রুপের লোগো
চাকরির বাজার ও আকিজ বশির গ্রুপের লোগো | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ স্টিল মিলস লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ডিজাইন অ্যান্ড ডিটেইলিং বিভাগ সিনিয়র ডিজাইনার/ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৯ জুলাই থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ স্টিল মিলস লিমিটেড

পদের নাম: সিনিয়র ডিজাইনার/ডিজাইনার

বিভাগ: ডিজাইন অ্যান্ড ডিটেইলিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর

আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, স্ট্রাকচারাল অ্যানালাইসিস সফটওয়্যারে ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর