মাঠে ইয়ামালের প্রতিভা বিস্ময়কর হলেও মানসিকতার দিক থেকে এই ফুটবলার বেশ অবিচল। সতীর্থ মার্ক কুকুরেলা বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের চেহারা শরীরে আঁকার প্রতিশ্রুতি দিলেও ইয়ামাল তার ধর্মীয় বিশ্বাসের কারণে সেটি শুরুতেই নাকচ করে দিয়েছেন।
শুধু ট্যাটু নয়, নিজের আবেগ নিয়ন্ত্রণের বিষয়েও ইয়ামাল বেশ কঠোর। তিনি বলেন, ‘আমি খুব একটা উত্তেজিত হই না, কাঁদিও না। আগে চোট পেলে বা মাকে কাঁদতে দেখে কেঁদেছি। তবে বিশ্বকাপ জিতলেও আমি কাঁদবো না, এটা অসম্ভব।’
শিরোপা জয়ের দৌড়ে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে করা আলোচনাকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বার্সেলোনার এই তরুণ তারকা।
তার মতে, ফ্রান্স স্পেনের চেয়ে ভালো দল নয়। ইয়ামাল বলেন, ‘এমন কোনো দল নেই যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে সেরা নয়; ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। আমার মাথায় এখন একটাই চিন্তা, আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।’
ইয়ামালের এমন আত্মবিশ্বাসী বার্তা স্প্যানিশ সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। কোচ দে লা ফুয়েন্তেও ইয়ামালের এই অকালপক্ব পরিপক্বতা ও প্রতিভার প্রশংসা করে তাকে দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন।





