আজ (মঙ্গলবার, ৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. মহিউদ্দিন কাজল (৩৫), মো. সেলিম (৩৫), মোসা. আমেন (২৩), জামিরুল ইসলাম (৩৪), হিরা ওরফে চাঁদ (২৭), মো. আকাশ ওরফে মোহন (৩২), মো. আলী হোসেন (১৯), মেনন আহমেদ (২২) ও মো. জাহিদ মিয়া (৩০)।
এতে জানানো হয়, তিনজনকে পরোয়ানামূলে, তিনজনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং তিনজনকে পুরাতন মামলায় গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।—বাসস





