ভারতে অবৈধ অনুপ্রবেশকালে এক বাংলাদেশি আটক

আটক হওয়া ব্যক্তি
আটক হওয়া ব্যক্তি | ছবি : সংগৃহীত
0

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

গত (শনিবার, ৪ জুলাই) উপজেলার বড়শশী অমরখানা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে টহলরত সদস্যরা। পরে ওই বাংলাদেশি নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক বাংলাদেশি অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার সুশীল বিশ্বাসের ছেলে। তিনি কাজের সন্ধানে ভারতে অবৈধ উপায়ে যাচ্ছিলেন বলে জানায় বিজিবি।

আরও পড়ুন:

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘আটক ওই বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে মামলা করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে আমাদের টহলরত দল তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এফএস