এরমধ্যে ফ্রান্সে তাপদাহে প্রাণহানির সংখ্যা বেড়েছে রেকর্ড ৩০ শতাংশ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজারেরও বেশি মানুষের।
এরই মধ্যে ৪৫ থেকে ৬৫ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। পাবলিক হেলথ ফ্রান্সের সাপ্তাহিক প্রতিবেদন অনুসারে, এক সপ্তাহের ব্যবধানেই এই মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা খুবই আশঙ্কাজনক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, মৃত্যুর এ হারের মতো ইউরোপের তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় বাড়ছে প্রায় দ্বিগুণ গতিতে।
এদিকে, তীব্র এ তাপপ্রবাহের মধ্যেই দাবনলের আগুনে পুড়ছে ফ্রান্স। এছাড়াও, দক্ষিণ ও মধ্য ইউরোপজুড়ে দাবানলের চরম ঝুঁকি বিরাজ করছে।





