রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজারীবাগ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ গ্রেপ্তারকৃতরা হলো- ইমন হোসেন বাবু, হৃদয়, মো. ফিরোজ, সিয়াম, আতিকুল, নাইম, আনোয়ার, শাহআলম, মো. কাইয়ুম, মো. সাজু, মো. স্বাধীন, মো. সালমান, মো. হাকিমুল গাজী, আমানউল্লাহ, তারা মিয়া, মো. সিয়াম ও ফরাজী।

তাদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।—বাসস

এএইচ