রাজধানীতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক কারবারি
গ্রেপ্তার মাদক কারবারি | ছবি : সংগৃহীত
0

রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) বিকেল ৪টার দিকে দারুস সালাম থানাধীন গাবতলী সাভার টু টেকনিক্যালগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, মো. বাছেদ মাতাব্বর (২৭)।

আরও পড়ুন:

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সালাম থানাধীন গাবতলী সাভার টু টেকনিক্যালগামী মহাসড়কের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম। অভিযানে মো. বাছেদ মাতাব্বরকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এফএস