যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল (বুধবার, ১ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো— মো. রনি (৩৮), নুরুল হাকিম (৪০), মো. সিরাজ মিয়া (৫৭), মো. সুজন (২৬), মো. মিঠু (২৮), মো. ইমরান হোসেন, জসীম উদ্দীন (৩২), মো. জুয়েল হোসেন ভাসান, মো. মিলন (৩২), মো. রাহাত (২৪), মামুন (৩৫), রকিবুল হাসান শান্ত (১৯), মো. সুজন মোল্লা ওরফে বাবু মোল্লা (২২), মো. সাব্বির হোসেন জয় হিমেল (২৬), সজীব (২২), মো. ইবনে দিদার (২১), মো. আসাদ আল ফাহাদ (১৯), মো. রিফাত জামান (২১), মো. রানা মিয়া (৩০), সাইফুল (২৭) ও লাল মিয়া (৬০)।

গ্রেপ্তারদের মধ্যে ৫ জনকে নিয়মিত মামলায়, ৩ জনকে পরোয়ানামূলে এবং ১৩ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেআর