আজ (মঙ্গলবার, ৩০ জুন) সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নে এসব কথা মির্জা ফখরুল। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে। সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
গাইবান্ধা-২ আসনের এমপি আবদুল করিমের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এ মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই। জেলা পরিষদে এমপিরা উপদেষ্টা হবেন।





