জানা গেছে, ৪৫ বছর বয়সী এ হামলকারী তুর্কি বংশোদ্ভেূত জার্মানির নাগরিক। হামলার পরপরই এক নারীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে তাকে আটক করা হয়। এদিকে হামলার বিষয়ে লোয়ার স্যাক্সনির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েলা বেহরেন্স বলেস, কোন ধরণের রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়াই অত্যন্ত ঠান্ডা মাথায় এ সহিংস হামলা চালান হয়েছে।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে ভয়াবহ এ বন্দুক হামলায় নিহত হন ৪ জন নারী ও ২ জন পুরুষ। তারা সকলেই জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাড শহরে ওই কেন্দ্রের কর্মচারী। ভয়াবহ এ বন্দুক হামলায় আহত হয়েছেন আরও অনেকেই। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ছাড়া আরও দুজনকে আটক করেছে পুলিশ।





