আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য পুলিশ। একইসঙ্গে গ্রাম পুলিশ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উপজেলা প্রশাসন।
এর আগে গতকাল (সোমবার, ২৯ জুন) সকালে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের শহিদ মিনার প্রাঙ্গণে চুরির অপবাদে জনসম্মুখে মো. রাব্বিল (১৪) এক কিশোরের মাথা ন্যাড়া করার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
অভিযুক্ত রতন রবি দাশ উপজেলার পাঁচগাঁও গ্রামের বিন্দু রবি দাশের ছেলে। তিনি গ্রাম পুলিশ সদস্যের পাশাপাশি স্থানীয় বাজারে একটি সেলুন পরিচালনা করেন।
অপরদিকে ভুক্তভোগী কিশোর মো. রাব্বিল উপজেলার বানাইকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাঁও বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনায় রাব্বিলের বিরুদ্ধে সাত হাজার টাকা চুরির অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেছে বলে দাবি করা হয়। পরে জনসম্মুক্ষে সামনে কিশোর ক্ষমা চাইলেও স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্য রতন রবি দাশ কিশোরের মাথা সম্পূর্ণ ন্যাড়া করে দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চুল কাটার সময় কিশোরটি বারবার কান্নাজড়িত কণ্ঠে ‘কাকু’ ও ‘মামু’ বলে ডেকে ক্ষমা চাইছে। ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলেও আকুতি জানাচ্ছে। কিন্তু উপস্থিত কেউ তার আর্তনাদে সাড়া দেয়নি। বরং পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
আটকের পর রতন রবি দাশ বলেন, ‘পাঁচগাঁও বাজারে লোকজন কিশোরটিকে আটক করে আমাকে খবর দেয়। আমি সেখানে গেলে উপস্থিত লোকজন একশো টাকার বিনিময়ে তার মাথা ন্যাড়া করে দিতে বলে। আমি তা করেছি। এখন আমি আমার কাজের জন্য অনুতপ্ত।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ‘চুরির অভিযোগে কিশোরকে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।’




