পুরুষ, নারী, মিশ্র ও সিনিয়র এই চার ক্যাটাগরির ইভেন্টের মধ্যে বাংলাদেশ পুরুষ ও সিনিয়র ইভেন্টে অংশগ্রহণ করে দুই ক্যাটাগরিতেই সেমিফাইনালে ওঠে।
উল্লেখ্য, পুরুষ ক্যাটাগরিতে ১৫টি দল ও সিনিয়র ক্যাটাগরিতে আটটি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ পুরুষ দল ১৪টি খেলার মধ্যে নয়টি খেলায় জয়লাভ করে ১৭৩.৬৬ ভিপি অর্জন করে।
এছাড়া বাংলাদেশ সিনিয়র দল ১৪টি খেলার মধ্যে আটটি খেলায় জয়লাভ করে ও একটি খেলায় ড্র করে ১৪৯.৭৬ ভিপি অর্জন করে।





