মেসিকে নিয়ে প্রশ্ন করায় চটলেন রোনালদো, এড়িয়ে গেছেন সাংবাদিকদের

ক্রিশ্টিয়ানো রোনালদো
ক্রিশ্টিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

মেসি রোনালদো দ্বৈরথ দীর্ঘসময়ের। এল ক্লাসিকোসহ ইউরোপের লিগে আগে প্রায়শয় দেখা হলেও এখন আর দু’জনের লড়াই দেখার সুযোগ পান না সমর্থকরা। যে কারণে বিশ্বকাপে দু’জনের লড়াই হলে কেমন হয় সাংবাদিকের করা এমন প্রশ্নে এবার চটলেন ক্রিশ্টিয়ানো রোনালদো। এমনকি এড়িয়েও গেলেন সাংবাদিকের প্রশ্ন।

মাঠে কিংবা বাইরে মেজাজ হারানো ক্রিশ্টিয়ানো রোনালদো বেশি পরিচিত ভক্তদের কাছে। এবারের বিশ্বকাপে মেজাজতো আরও চটে রয়েছে পর্তুগিজ যুবরাজের। থাকাটাই স্বাভাবিক বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে ৯০ মিনিট খেলেও গোলমুখে দু’টি শট নিয়েও কাজের কাজ করতে ব্যর্থ পর্তুগিজ এই সুপারস্টার।

তবে নবাগত উজবেকিস্তানকে পেয়ে সেই ঝাল কিছুটা মিটিয়েছেন। দলের জয়ের রাতে জোড়া গোল করার আনন্দ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রকাশ পাওয়ার বদলে ক্ষিপ্ত রোনালদোকে দেখতে পান সাংবাদিকরা। তবে নিজের পারফরম্যান্স নিয়ে নয়, দীর্ঘদিনের দ্বৈরথে থাকা লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করায় চোটে যান সিআর সেভেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির দ্বৈরথ ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং দীর্ঘতম প্রতিদ্বন্দ্বিতা। প্রায় দুই দশক ধরে এই দুই মহাতারকা ফুটবল বিশ্বকে একরকম শাসন করছেন। যা ভক্তদের মাঝে মেসি বনাম রোনালদো গোট-গ্রেটেস্ট অব অল টাইম বিতর্ক তৈরি করেছে।

আরও পড়ুন:

ব্যালন ডি’অর জেতা থেকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রাখতে দু’জনের মধ্যে চলে এক অদৃশ্য লড়াই। এল ক্লাসিকোতে একসময় এই দু’জনের দ্বৈরথ সবচেয়ে বেশি উপভোগ করেছে দু’জনের ভক্তরা। বর্তমানে দু’জনেই ইউরোপীয় ফুটবলের মূল স্রোত থেকে দূরে রয়েছেন। যে কারণে আগের মতো লড়াইয়ে নামার সুযোগ নেই এই দুই ফুটবল তারকার।

তবে বিশ্বকাপে তা হলেও হতেও পারে। দু’জনের লড়াই দেখার লোভ সামলাতে না এক সাংবাদিক প্রশ্নটা করেই বসলেন। বিশ্বকাপে পরবর্তী ধাপগুলোর কোনো একটিতে মেসির মুখোমুখি হতে চান কি না, যেটা বিশ্বকাপে দু’জনের সম্ভাব্য বিদায়ী ম্যাচও হতে পারে?

এমন প্রশ্নে উত্তরে রোনালদো মুখে বিরক্তি প্রকাশ না করলেও উত্তরের ধাঁচে সেটা বোঝা যায় কিছুটা অস্বস্তিবোধ করছেন সি আরসেভেন।

রোনালদো বলেন, ‘কী উত্তর দেবো বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন। এমনটা হলে তো দারুণ হতো। তবে সবচেয়ে বড় বিষয় ছিল গ্রুপ পর্বপার হতে ম্যাচটা জেতা এবং সামনের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করা। আমরা জানি, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। আমি ভালো খেলেছি, গোল পেয়েছি এবং দলকে সাহায্য করতে পেরেছি। পুরো দলই আজ দারুণ খেলেছে।’

কোনোমতে একটা প্রশ্নে উত্তর পেলেও পরের প্রশ্ন মেসিকে আবার করাতে মাঝপথেও থামিয়ে দেন রোনালদো।

তবে কি সত্যি বিশ্বকাপে ৩৯ বছর বয়সী লিওনেল মেসির দুরন্ত ছুটে চলা রোনালদোর জন্য গলার কাটা নাকি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স মানসিক চাপে রয়েছেন পর্তুগিজ এই যুবরাজ?

এসএস