তিস্তার পানি কমলেও কাটেনি শঙ্কা, নতুন এলাকা প্লাবনের ঝুঁকি

0

লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও কিছুটা কমে এসেছে। আজ (বুধবার, ২৪ জুন) সকাল ছয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার এবং সকাল নয়টায় ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

যদিও, গতকাল বিকেল থেকে উজানের ঢলে নদীর পানি বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়। ডুবে যায় ধান, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত।

তবে আজ সকালে পানি বিপৎসীমার নিচে নেমে আসায় নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে নদীপাড়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। উজানের ঢল অব্যাহত থাকলে আবারো পানি বেড়ে প্লাবিত হতে পারে কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল।

ইএ