নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা, বিজিবির অনড় অবস্থান

বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত | ছবি: সংগৃহীত
0

নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

বুধবার ভোরে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টার দিকে সাপাহার আদালতলা সীমান্ত চৌকি এলাকায় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ওই নয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে। পরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।

আরও পড়ুন:

বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখা ও নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল আরও বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

ইএ