বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ আসামির মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

বগুড়ার শাজাহানপুরে শিশু রিফাতকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

একই সাথে ঘটনার সময় নাবালক থাকায় আরও ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ও সাগর। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ৮ জন আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছে।

আরও পড়ুন:

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই গোহাইল ইউনিয়নের শিশু রিফাতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে অপহরণের চারদিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ৮ বছর পর কাঙ্ক্ষিত বিচার পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন রিফাতের স্বজনেরা। নৃশংস এই হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

ইএ