ম্যাচ শুরুর ৬৪ সেকেন্ডের মাথায় দূরপাল্লার শটে গালার্জা এগিয়ে দেন প্যারাগুয়েকে। বিশ্বকাপে টিকে থাকার মিশনে এরপর থেকেই একের পর এক আক্রমণ করে গিয়েছে তুরস্ক। ম্যাচের ১৩ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগানো হয়নি তাদের। ম্যাচের শুরুর অর্ধে ৭৮ শতাংশ বল পায়ে রাখলেও কেবল একবারই প্রতিপক্ষের গোলমুখে অন টার্গেট শট নিয়েছিল তুরস্ক। ইয়্যুভেন্তাস ফরোয়ার্ড কেনান ইয়েলদিজের শট অবশ্য ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক।
আরও পড়ুন:
এরপরেই মুল্ডারের হেড বারে লাগলে হতাশ হতে হয় ইউরোপিয়ান দেশটির। ম্যাচে কেবল ওই একবারই গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তারা। প্রথমার্ধের শেষ সময়ে লাল কার্ড হজম করেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। তবে, ১০ জনের দলের বিপক্ষেও আর গোল পায়নি তুরস্ক। তাতেই টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।

 reacts as he holds a picture of Sonam Wangchuk-320x167.webp)



