নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত | ছবি: প্রতীকী
0

নেত্রকোণার হাওর বিস্তৃত দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটা শ্রমিক রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলি গ্রামের শামসুল হুদা (৫৫) এবং একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির সময় মদনে বাড়ির সামনের গণেশের হাওরে রাজীব মিয়া, এবং একই সময়ে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে কৃষক শামছুল হুদা ও আশরাফুল বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কেন্দুয়া ও মদন থানার ওসি জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ