রাজধানী আদ্দিস আবাবাগামী অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর জরুরি সেবার সংকটের কারণে কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝায়ের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এছাড়া পাহাড়ি অঞ্চলের এই সড়কটি সাধারণত বিপজ্জনক।
আরও পড়ুন:
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি বাস নদীতে পড়ে প্রাণ হারিয়েছিলেন ৬৬ জন।




