শার্শায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া তিনজন
গ্রেপ্তার হওয়া তিনজন | ছবি: এখন টিভি
0

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।

এর আগে গতকাল (রোববার, ১৬ জুন) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল(২৫)।

আরও পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, প্রথমে এক নম্বর আসামি হাসিব আল হাসান তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে অন্যরা হুমকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, অভিযোগেরভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামিদের আটকে চেষ্টা চলছে।

এসএস