ফার্মগেট কেলেঙ্কারি: অভিশংসন ঠেকাতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা | ছবি : সংগৃহীত
0

পার্লামেন্টের অভিশংসন প্রক্রিয়া ঠেকাতে আদালতের দ্বারস্থ হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বহুল আলোচিত ‘ফার্মগেট কেলেঙ্কারির’ অভিযোগ তদন্তে জরুরি ভিত্তিতে আদালতে এ আবেদন করেছেন তিনি।

কেলেঙ্কারি–সংক্রান্ত অসদাচরণের বিষয়ে স্বাধীন প্যানেলের দেয়া পর্যবেক্ষণ বাতিলের জন্য আলাদা আবেদন করেছেন রামাফোসা। তার দাবি, আবেদনগুলোর বিষয়ে আগে উচ্চ আদালতের পক্ষ থেকে সিদ্ধান্ত আসুক।

২০২০ সালে প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ চুরির অভিযোগ উঠে। পরে এসব অর্থ তার খামারবাড়ির একটি সোফার ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার হয়। যা ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত।

আরও পড়ুন:

প্রেসিডেন্ট রামাফোসার দাবি, চুরি হওয়া ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ছিলো মহিষ বিক্রির অর্থ। এ ব্যাপারে অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন রামাফোসা।

এফএস