এছাড়া ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ১৩ জুন চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিও শুরু হবে। এ সময় তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন দেশের সীমান্ত বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না।
আরও পড়ুন:
হামিদুর রহমান আজাদ আরও জানান, বিএনপি সরকারের গত ১০০ দিনে সীমান্তে বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক লোক পাঠানোর বা 'পুশইন'-এর যেকোনো ঘটনা প্রতিরোধে আন্দোলন অব্যাহত থাকবে।





