এবার মাঠের প্রতিপক্ষের পাশাপাশি সাপের ভয়ও সুইজারল্যান্ডের শিবিরে!

সুইস দলের ট্রেনিং ক্যাম্পের মানচিত্রে একটি অংশকে 'সাপের এলাকা' হিসেবে চিহ্নিত করা হয়েছে
সুইস দলের ট্রেনিং ক্যাম্পের মানচিত্রে একটি অংশকে 'সাপের এলাকা' হিসেবে চিহ্নিত করা হয়েছে | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ খেলতে এসে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি এবার সাপের সঙ্গেও লড়তে হচ্ছে সুইজারল্যান্ডকে! ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে তাদের ট্রেনিং সেন্টারের আশপাশজুড়ে রয়েছে সাপের বিচরণক্ষেত্র।

সুইস ফুটবল ফেডারেশন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ট্রেনিং কমপ্লেক্সের পাশের একটি বড় এলাকা ‘সাপের অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও বাড়তি সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

সান ডিয়েগো অঞ্চলে রয়েছে ডজনখানেক প্রজাতির সাপ। এর মধ্যে বিষাক্ত র‌্যাটলস্নেকও দেখা যায় আশপাশে। ফলে বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকে এই অস্বাভাবিক ঝুঁকিও মাথায় রাখতে হচ্ছে সুইসদের। গ্রুপ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ক্যাম্পেই থাকবে দলটি।

এএম