গতকাল (সোমবার, ৮ জুন) রাত সাড়ে আটটার দিকে রমনা থানার মৌচাকের আনারকলি মার্কেটের সামনে যুবদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে বিলাল হোসেন তালুকদারের ভাগিনা আকাশের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রতিপক্ষের সঙ্গে থাকা এক ব্যক্তি বিলাল হোসেন তালুকদারের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ





