বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ২০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১৬টি জর্দার প্যাকেট, ৭ প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট এবং ১ হাজার ২৩৯টি বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





