সাতক্ষীরায় সীমানা পিলারসহ ৪ জন আটক

পিলার
পিলার | ছবি : এখন টিভি
0

সাতক্ষীরার তালা উপজেলায় একটি বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কলাগাছি গ্রামের ভোলানাথ সানা। অপর তিনজনের একজন খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা এবং বাকি দুজন পাইকগাছা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি মাটির ঘরে দীর্ঘদিন ধরে একটি সীমানা পিলার মাটির নিচে পোঁতা ছিলো।

শুক্রবার সেটি খুঁড়ে বের করে ঘরের ভেতরে রাখা হয়। স্থানীয়দের দাবি, পিলারটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের দেখানোর প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন:

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সীমানা পিলারসহ চারজনকে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে খবর পাই কলাগাছি এলাকায় একটি সীমানা পিলার কেনাবেচার চেষ্টা চলছে। এসময় অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার হওয়া সীমানা পিলারটির উৎস ও এটি কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

এফএস