বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

মুহিদুল ইসলাম
মুহিদুল ইসলাম | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ (মঙ্গলবার, ২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন:

বর্তমানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

এসএইচ