উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত | ছবি: সংগৃহীত
0

উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পিছনে ব্যায় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।’

আরও পড়ুন:

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য সুখবর আসছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে চায় সরকার। ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ স্বস্তিতে কাটেনি বলেও জানান তিনি।

ইএ