যশোর সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল মালামাল জব্দ, আটক ১

বিপুল মাদকসহ আটক ১
বিপুল মাদকসহ আটক ১ | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ২৫ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ৪৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, একটি বাটন মোবাইল ফোন, ১ হাজার ৩২৩টি বিভিন্ন ধরনের ওষুধ, ৪৮টি খাদ্যসামগ্রী, ৬৬৮টি বিভিন্ন প্রকার চকলেট, ১০ প্যাকেট পাতার বিড়ি, আধা কেজি কিসমিস ও ৭৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আরও পড়ুন:

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা। এসময় একজনকে আটক করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

এএইচ