ঈদের দিন দুপুরের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: এখন টিভি
0

আজ দেশের কোনো কোনো জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ঈদের দিন দুপুরের পর থেকে নগরে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুল রশিদ। আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে তিনি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ‘ঈদের পর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় কালবৈশাখী সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি জানান, চলতি সপ্তাহে যে বৃষ্টিপাত হবে তা অনেকটা অস্থায়ী।’

আরও পড়ুন:

এরইমধ্যে টানা তাপপ্রবাহে অসহনীয় হয়ে ওঠেছিল জনজীবন। তবে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। খুব অল্প সময়ের বৃষ্টিতেও বজ্রপাত হচ্ছে।

ইএ