আর্জেন্টিনাভিত্তিক সংবাদ মাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’ জানিয়েছে, রিভার প্লেটের হয়ে বেলগ্রোনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন আকুনা। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে তীব্র চোট অনুভব করেন। তখনই এই ডিফেন্ডারকে দ্রুত বদলি করা হয়।
এর আগেও তিনি হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছেন। তাই এবারের ইনজুরিকে একটু গুরুতর মনে হয়েছে প্রাথমিকভাবে।
আরও পড়ুন:
এদিকে আকুনার ইনজুরির পর আর্জেন্টিনা দলেও ইনজুরির তালিকা বড় হলো। আগে থেকেই আঙুলের চোটে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ক্রিস্টিয়ান রোমেরো, মন্তিয়েলরাও ইনজুরিতে। যে কারণে এখনও চূড়ান্ত দল দিতে পারছে না আর্জেন্টিনা।




