ইরান যুদ্ধের প্রভাব: হজ মৌসুমে পণ্যের বাড়তি দাম, বিপাকে মুসল্লিরা

সৌদি আরবের একটি মার্কেটে পণ্য কিনছেন ক্রেতারা
সৌদি আরবের একটি মার্কেটে পণ্য কিনছেন ক্রেতারা | ছবি: সংগৃহীত
0

হজ মৌসুমে সৌদি আরবে বিভিন্ন পণ্যের বাড়তি দাম নিয়ে বিপাকে হজ করতে যাওয়া মুসল্লিরা। হজ ঘিরে এরইমধ্যে মক্কায় জমে ওঠেছে কেনাকাটা। তবে আগের বছরের তুলনায় এবার উপহার, গয়না ও নিত্যপণ্যের দাম অনেক বেশি। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে হজেও।

সৌদি আরবে এরইমধ্যে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা ও পবিত্র স্থানগুলোতে হজ যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া, সার্বক্ষণিক নজরদারি ও ভিড় পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

এ বছর হজ পালন করতে বিভিন্ন দেশ থেকে সৌদিতে গেছেন ১৫ লাখের বেশি মুসল্লি। তবে এবার হজ পালনে তাদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে। থাকা-খাওয়া থেকে শুরু করে প্রায় সব নিত্যপণ্যেই দাম এখন আকাশছোঁয়া।

আরও পড়ুন:

এদিকে, জমে ওঠেছে মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার মার্কেট ও দোকানপাট। নানা ধরনের কেনাকাটায় ব্যস্ত হজ করতে আসা লাখো মানুষ। স্বর্ণ থেকে উপহারসামগ্রী এবং হজের নানা জিনিসপত্রের বাড়তি দাম চাপ সৃষ্টি করছে তাদের ওপর। অন্য সময়ের তুলনায় এবার স্বর্ণ ও রুপার চাহিদাও কম সৌদি আরবে।

ইরান ও হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় সরবরাহ খাতে দেখা দিয়েছে সংকট। এছাড়া, বৈশ্বিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি থাকায় বড় প্রভাব পড়েছে সৌদির অর্থনীতিতেও।

ইএ