আজ বিকেলের মধ্যে রামিসা হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা

নিহত রামিসা ও পুলিশের লোগো
নিহত রামিসা ও পুলিশের লোগো | ছবি: এখন টিভি
0

শিশু রামিসা হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়ার জোর প্রস্তুতি চলছে আজ (রোববার, ২৪ মে) বিকেলের মধ্যে। খসড়া তৈরি শেষে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে ডেটা এন্ট্রি করাসহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।

চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। অভিযুক্ত স্বপ্না আক্তারকে ইতোমধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়েছে।

আরও পড়ুন:

এর আগে, গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।

আরও পড়ুন:

জবানবন্দিতে তিনি স্বীকার করেন, ঘটনার পূর্বে তিনি ইয়াবা সেবন করেছিলেন এবং এরপরই শিশু রামিসাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন।

ইএ