নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও ইনক্রিমেন্ট সুবিধা

স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার
স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস)

পদসংখ্যা: ৪ জন

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বিক্রয় কার্যক্রম পরিচালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে পাবেন। এছাড়া টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে ২টি উৎসব বোনাস পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ