‘ওয়ান রান, ওয়ান গোল, ওয়ান ওয়াল্ড’ এ স্লোগানকে সামনে রেখে রাশিয়ার হিরো লিগের উদ্যোগে ঢাকার হাতিরঝিলে এ ওয়ান রান হাফ ম্যারাথন। দ্বিতীয়বারের আয়োজনে অন্তর্ভুক্ত ছিল; পুলিশ প্লাজা, রামপুরা ব্রিজ, লেক রোড, এফডিসিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। তবে, দৌড়ের শুরু, শেষ ও ফ্যানজোনের ব্যবস্থা রাখা হয়েছিল হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায়।
শুধু বাংলাদেশিরাই নয় বাংলাদেশে বসবাসরত রাশিয়ান কমিউনিটির সদস্যসহ বিভিন্ন দেশের নাগরিকরাও এ ওয়ান রানে অংশগ্রহণ করেছেন। পরিবার, স্বজন কিংবা বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর বিষয়টি সামনে রেখে এ ম্যারাথনের আয়োজন করা হয় ।
আরও পড়ুন
দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। এসময়, দুজনের কণ্ঠে ম্যারাথন নিয়ে উন্নয়নের বার্তা।
প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান বলেন, ‘সবাইকে প্রথমে ধন্যবাদ আর আমি জানতাম না এতো ভালো একটা আয়োজন এখানে করা হয়েছে। এ হাফ ম্যারাথন আমার খুবি ভালো লেগেছে। এমন ম্যারাথন ঢাকা ছাড়াও বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামে হয়ে থাকে আশাকরি ভবিষ্যতে আমিও জয়েন করবো।’
যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমানে আমরা খেলাধুলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আর আমাদের প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে।’
এমন আন্তর্জাতিক মানের ম্যারাথন দেশের অ্যাথলেটদের যেমন বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্য সচেতনতা বাড়াবে বলে ধারণা সংশ্লিষ্টদের।





