বর্বরোচিত অপরাধের বিচারে জনপ্রত্যাশা পূরণ-দ্রুত বিচারে সরকার অঙ্গীকারাবদ্ধ: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন | ছবি: সংগৃহীত
0

বর্বরোচিত অপরাধের বিচারে জনপ্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ এবং দ্রুত বিচার ও সাজা নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এমন আশ্বাস দেন।

মাহদী আমিন তার পোস্টে লেখেন, ‘মানবতা, মূল্যবোধ ও সভ্যতার ভিত্তির বিরুদ্ধে সংঘটিত এই জঘন্যতম, নৃশংস ও বর্বরোচিত অপরাধের বিচার হতে হবে সর্বোচ্চ কঠোর, নজিরবিহীন ও দৃষ্টান্তমূলক। দ্রুততম সময়ে অপরাধীর এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে তা একদিকে ন্যায়বিচারের প্রতীক হয়ে দাঁড়ায়, অন্যদিকে সমাজের জন্য কঠোরতম সতর্কবার্তা হয়ে থাকে, যাতে কোনো নরপিশাচ ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধের চিন্তা করারও দুঃসাহস না পায়। জনগনের সরকারের কাছে এটিই জনগণের গণদাবি।’

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘সেই জনপ্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ এবং দ্রুত বিচার ও সাজা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।’

এসএইচ