সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। রাষ্ট্রের সুযোগ-সুবিধা ও উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছে যাবে সব মানুষের কাছে।’
মত ও পথের ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘বিভেদ নয়, সহমর্মিতা ও অংশীদারত্বের ভিত্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ।’
এছাড়া প্রতিটি উপজেলা প্রতিবন্ধীদের সেবার ভ্রাম্যমাণ সেবার সুযোগ করবে সরকার বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
সিলেটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘স্পেশাল এবিলিটি সামিট’। হিউম্যান কেয়ার সংগঠনের আয়োজনে এই সামিটে অংশ নেন বিশেষ শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবকরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ শিশুদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতেই তাদের এই আয়োজন।





